মূল অংশে যান
Quranic Study

وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ‏আর অবশ্যই আমরা কুরআনকে উপদেশ গ্রহণের উদ্দেশ্যে সহজ করে দিয়েছি। অতএব, কোনো শিক্ষা গ্রহণকারী কি আছে?

কোরআনের একটি নতুন বাংলা অনুবাদ — মূল আরবি পাঠের সঙ্গে মিলিয়ে, শব্দে শব্দে বুঝে পড়ার জন্য।

প্রতিটি শব্দে ট্যাপ করে মূলধাতু ও অর্থ দেখুন, ইংরেজির সঙ্গে মিলিয়ে নিন, আর ভুল চোখে পড়লে সংশোধনের প্রস্তাব দিন।

কোন অনুবাদ পড়বেন?

ذٰلِكَ الۡڪِتٰبُ لَا رَيۡبَۛۚۖ فِيۡهِۛۚ هُدًى لِّلۡمُتَّقِيۡنَۙ‏

বাংলা অনুবাদ

এটাই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই; এতে আছে পথনির্দেশনা তাদের জন্য যারা আত্মসচেতন ও আত্মসংযমী (মুত্তাকী),

ইংরেজি অনুবাদ

This is the Book about which there is no doubt, a guidance for those conscious of Allah -

এই সেটিং সব সূরায় প্রযোজ্য।

  • دِين দীনজীবনব্যবস্থা
  • مِلَّة মিল্লাতজীবনাদর্শ
  • قَوْم কওমসম্প্রদায়

প্রসঙ্গভেদে প্রতিশব্দ বদলাতে পারে। বিস্তারিত মুখবন্ধে →

মুখবন্ধ: এই অনুবাদ সম্পর্কে

মানুষের জীবনে কিছু প্রশ্ন চিরন্তন। আমরা কেন পৃথিবীতে এসেছি? আমাদের জীবন পরিচালনার সঠিক নীতি কী? কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি ন্যায়, কোনটি অন্যায়, আর কোন কর্তৃত্বের ভিত্তিতে আমরা আমাদের জীবনব্যবস্থা নির্ধারণ করব? এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গিয়ে মানুষ যুগে যুগে নানা মতবাদ, দর্শন, ব্যাখ্যা ও প্রথার আশ্রয় নিয়েছে। কিন্তু একজন বিশ্বাসী মানুষের কাছে সবচেয়ে মৌলিক প্রশ্নটি হলো: আল্লাহ যখন মানুষের পথনির্দেশের জন্য কিতাব নাজিল করেছেন, তখন তাঁর বিধান নির্ধারণের চূড়ান্ত কর্তৃত্ব কার হাতে থাকবে?

১১৪সূরা

৬,২৩৬আয়াত

৭৭,৪২৯শব্দ

৩,৪৮৯শব্দার্থ